,

ঐক্যফ্রন্ট নয়, নির্বাচনের সিদ্ধান্ত দেবেন খালেদা-তারেক

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অংশগ্রহণ করবে কী না- সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন খালেদা জিয়া ও তারেক রহমান। তবে ২০ দলীয় জোটের বাইরে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপি প্রধান শরিক। তাই নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি সিদ্ধান্ত নেবে। কিন্তু সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মন্ডলীর সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর রাতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যানদের বৈঠক হয়। পৃথক দুটি বৈঠক শেষে দলটির নেতারা এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বিএনপি সম্পাদক মন্ডলীর সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যানদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্যদের বৈঠক প্রায় ২ ঘণ্টাব্যাপী চলে। বৈঠকে নেতারা বলেন, নির্বাচনে অংশগ্রহণ ও আন্দোলনের বিষয়ে খালেদা জিয়া ও তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন- সেই সিদ্ধান্তই সকলে মেনে নেবেন।নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সম্পাদক মন্ডলীর একজন সদস্য এই প্রতিবেদককে বলেন, বৈঠকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির ভূমিকার কি হবে তা নিয়ে আলোচনা হয়েছে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি মিলে যে সিদ্ধান্ত দেবেন, সেটাই বিএনপি ও ২০ দলীয় জোটের সিদ্ধান্ত হবে- বলেও জানান ওই নেতা।

অপর একটি সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যানদের বৈঠক প্রায় ২ ঘণ্টাব্যাপী চলে। এতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ ও আগামী নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়।তবে খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি সম্পাদক মন্ডলীয় সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যানরা কেউ নির্বাচনে যাওয়ার পক্ষে নয় বলেও জানায় একটি সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা এই প্রতিবেদককে বলেন, বৈঠকে এক নেতা বলেন, ‘আমরা তো এখন একা নই। ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের সাথে রয়েছে। সুতরাং নির্বাচনে অংশগ্রহণ ও আন্দোলনের বিষয়ে সবাই মিলে যে সিদ্ধান্ত নেবে- সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া উচিত’। সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর