,

যা থাকতে পারে সিইসির ভাষণে

news-image

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপের ফলাফল জানাতে সংবাদ সম্মেলন করার কথা ছিল প্রধানমন্ত্রীর।১০ম জাতীয় সংসদের মেয়াদ শেষের দিকে থাকায় সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী পরবর্তী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

বুধবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। তার আগে সকালে নির্বাচন কমিশন সভায় তফসিলের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেয়া হবে।বেলা ১১টার দিকে সিইসির ভাষণ রেকর্ড করে বিটিভি ও বাংলাদেশ বেতার। পরে সন্ধ্যা ৭টায় রেডিও ও টেলিভিশনে একযোগে সেই ভাষণ প্রচার করা হবে। ওই সভাতেই অনুমোদন করা হবে ইতোমধ্যে প্রস্তুত করা সিইসির ভাষণের খসড়া।

জানা গেছে, জাতির উদ্দেশে দিতে যাওয়া সিইসির ভাষণ ১০ থেকে ১২ মিনিট দীর্ঘ হতে পারে। সিইসি তার ভাষণে আগামী নির্বাচনে সব দলকে অংশগ্রহণের আহ্বান জানাতে পারেন। এছাড়া বর্তমান কমিশনের সফলতা, নির্বাচন নিয়ে ইসির দৃঢ়তা, নির্বাচন উপলক্ষে নেয়া গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্তের কথাও জানাবেন সিইসি। এক্ষেত্রে তিনি রাজনৈতিকদল, ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, সংবাদমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাইবেন।পাশাপাশি রিটার্নিং, সহকারি রিটার্নিং ও ভোটগ্রহণ কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেবেন। দায়িত্বে ব্যর্থতা, গাফলতি ও শৈথিল্য প্রদর্শন করলে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি থাকবে সিইসির ভাষণে।

সিইসির তার ভাষণে বর্তমান কমিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের সঙ্গে সংলাপের বিষয়টি উল্লেখ করবেন। নির্বাচনি আইন-কানুন এবং আচরণবিধিমালা সংশোধনে তার কমিশনের নেওয়া পদক্ষেপ জাতিকে জানাবেন।নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন, সীমিত আকারে ইভিএম ব্যবহার, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়েও উঠে আসবে সিইসির ভাষণে।এছাড়া দ্রুত তফসিল ঘোষণার কারণও তিনি ভাষণে তুলে ধরতে পারেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর