,

রোহিতের গালে খলিলের চড়! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : লখনউয়ে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খুব সহজেই জিতেছে ভারত। ক্যারিবিয়ানরা কোনও চ্যালেঞ্জই ছুড়ে দিতে পারেনি। এই ম্যাচ চলাকালীন একাধিক ঘটনা ঘটেছে, যা চোখ এড়িয়ে গিয়েছে ক্রিকেটপাগলদের।

সোশ্যাল মিডিয়ায় সেই এড়িয়ে যাওয়া দৃশ্যগুলোই উঠে এসেছে।

একটি দৃশ্য হল, যশপ্রীত বুমরাহ ক্যাচ ধরার সময়ে কাইরন পোলার্ড ভারতীয় পেসারের ফোকাস নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় আরও একটি ঘটনা তুলে ধরা হয়েছে। তা হল, ভারতীয় দলের তরুণ সদস্য খলিল আহমেদ কষিয়ে চড় দেন রোহিত শর্মার গালে। খলিলের চড়ের আঘাতে রোহিত হতভম্ব হয়ে যান।

খলিল অবশ্য ইচ্ছাকৃতভাবে তার অধিনায়ককে মারেননি। উইকেট শিকারের পরে উল্লসিত হয়ে সতীর্থদের সঙ্গে সাফল্য উদযাপন করছিলেন। তখনই লেগে যায় রোহিতের গালে। দ্রুত নিজের ভুল বুঝতে পারেন খলিল। সঙ্গে সঙ্গে রোহিতের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর