,

ইসির বৈঠক শেষ, চলছে ভাষণ রেকর্ডিং

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক করার জন্য নির্বাচন কমিশনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার অফিস কক্ষের মিটিং রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। এজন্য তার বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশের বেতারের কর্মকর্তা ও কারিগরি বিভাগের কর্মকর্তারা সকাল ১০টার দিকে ইসিতে হাজির হন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিইসির রেকর্ডিং চলছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচনের সম্ভাব্য তারিখ বিবেচনায় রেখে আলোচনা করেছে নির্বাচন কমিশন। তবে অপর একটি সূত্র বলেছে, একাধিক তারিখ হাতে রাখছে নির্বাচন কমিশন।

সাধারণত তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত ৪৫ দিন হাতে থাকে। সেক্ষেত্রে ২০ ডিসেম্বর নির্বাচন হলে নির্বাচন হবে ৪২ দিন পর এবং ২৩ ডিসেম্বর হলে নির্বাচন হবে ঠিক ৪৫ দিন পর।

এর আগে ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন জোট ও দল ইসির সঙ্গে বৈঠক করে।

প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ৩০ অক্টোবর থেকে নির্বাচনের ক্ষণ-গণনা শুরু হয়েছে। তবে ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এজন্য গত ১ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানিয়েছে ইসি। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর