,

প্লজেনকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস ভিক্টোরিয়া প্লজেনকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন করিম বেনজেমা। গোল করেছেন কাসেমিরো, গ্যারেথ বেল ও টনি ক্রুস।
সোলারির অধীনে কোপা দেল রের পর লা লিগা দিয়ে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে ভিক্টোরিয়া প্লজেনকে তো রীতিমতো উড়িয়েই দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। পেয়েছে ৫-০ গোলের বিশাল জয়। সোলারির চ্যাম্পিয়নস লিগ যাত্রাটাও হয়েছে শুভ।

শুরু থেকেই প্লজেনের টুঁটি চেপে ধরে রিয়াল। বেল-বেনজেমাদের আক্রমণে দিশেহারা প্লজেন প্রথমার্ধেই ৪-০ গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে। ম্যাচের ২০তম মিনিটেই স্বাগতিকদের বুকে প্রথম ছুরি চালান বেনজেমা। টনি ক্রুসের বাড়ানো বল একাই নিয়ে যান ডি বক্সে। ফরাসি তারকার ডান পায়ের শটে বল খুঁজে নেয় আপন ঠিকানা।

মিনিট তিনেক পর আবারও জার্মানির রিয়াল মিডফিল্ডার টনি ক্রুসের বাড়ানো বল। এবার তাঁর কর্নার থেকে মাথা ছোঁয়ান কাসেমিরো। অতিথিদের গোল–ব্যবধান হয় দ্বিগুণ (২-০)। প্রথমার্ধের ৩৭ মিনিটে আবারও গোল পান বেনজেমা। কর্নার থেকে পাওয়া বল লুকাস ভাসকেস বাড়িয়ে দেন বেলের দিকে। বেল হেড করলে বল পান বেনজেমা। রিয়ালের ফরাসি ফরোয়ার্ডের হেডে বল জালে জড়ায় (৩-০)। মিনিট তিনেক পর বেনজেমার হেড থেকে বল পেয়ে ভলি করেন রিয়ালের আরেক ফরোয়ার্ড গ্যারেথ বেল। ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০–তে।

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে প্লজেনের কফিনে শেষ পেরেক ঠোকেন টনি ক্রুস। পাল্টা আক্রমণে উঠে আসা রিয়ালের ভিনিসিয়ুসের বাড়ানো বল জোরালো শটে জালে জড়ান ক্রুস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর