,

শালি-দুলাভাইয়ের খুনসুটি

news-image

বিনোদন ডেস্ক : ইন্টারনেটের যুগ বলে কথা। শালি-দুলাভাইয়ের খুনসুটি এখন আর ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার হবু বরের সঙ্গে দারুণ খুনসুটিতে মেতেছেন আরেক বলিউড তারকা পরিণীতি চোপড়া। হবু দুলাভাইয়ের সঙ্গে ইতিমধ্যে শুরু করে দিয়েছেন দর-কষাকষি। জুতা চুরি করে কত নেওয়া যায়। দুলাভাইয়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খসাতে প্রস্তুত তিনি।

গত সোমবার নেদারল্যান্ডসের আমস্টারডামে ঘটা করে ব্যাচেলর পার্টি করলেন প্রিয়াঙ্কা চোপড়া। অবিবাহিত জীবনের শেষ একটা দিন নিজের মতো করে কাটালেন তিনি। সেই পার্টিতে তাঁর সঙ্গে যোগ দেন চাচাতো বোন পরিনীতি চোপড়া। দুজনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পরিণীতি। একটি ছবিতে দেখা গেছে, হাসতে হাসতে গড়িয়ে পড়ছেন দুই বোন। আর সেই ছবিতে এসে মন্তব্য করেছেন প্রিয়াঙ্কার হবু বর মার্কিন গায়ক নিক জোনাস। তিনি লিখেছেন, ‘কী সুন্দর লাগছে। তুমি কি তাঁর সঙ্গে আমাকে আলাপ করিয়ে দেবে?’ রসিক পরিণীতি জবাব দিয়েছেন, ‘নিক সাহেব, সে এত সস্তা না। চেষ্টা করতে পারি, যদি বিয়ের জুতা চুরির জন্য তুমি আমাকে ৫০ লাখ ডলার দাও।’

সম্প্রতি অবিবাহিত বান্ধবীদের নিয়ে ব্যাচেলর পার্টি করেছেন প্রিয়াঙ্কা। সেসব ছবি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে ভক্তদের আঙুল। স্মার্টফোন আর ইন্টারনেটের যুগে তারকাদের সঙ্গে ভক্তদের দূরত্ব কমে এসেছে। প্রিয়াঙ্কা নিজের ছবি তুলে দিচ্ছেন অনলাইনে। পাশাপাশি মিমি দিদির (প্রিয়াঙ্কা) ছবি আপলোড করছেন পরিণীতি নিজেও। বোনের বিয়ে নিয়ে তিনিও উচ্ছ্বসিত।

কিছুদিন আগে নিক জোনাস প্রসঙ্গে পরিনীতি সাংবাদিকদের বলেছিলেন, ‘প্রিয়াঙ্কার জন্য নিক হচ্ছে একদম সঠিক মানুষ। আমি এমন এক অসময়ে নিজের ছবির প্রচারণা চালাচ্ছি যে ছবির কথা বাদ দিয়ে আমার কাছে সবাই কেবল ওদের কথাই জানতে চাইছে। কয়েক দিন আগে আমরা একসঙ্গে আড্ডা দিচ্ছিলাম। নিককে বলছিলাম, মাত্র নয় মাস আগেও তোমার জীবনটা অন্য রকম ছিল। কেউ চিন্তা করে না যে সে বিয়ে করে ফেলবে। আমি সব সময়ই ভাবতাম, মিমি দিদিকে কে যে বিয়ে করবে। যখন নিকের সঙ্গে পরিচয় হলো, তখন মনে হলো, নিকই দিদির জন্য সঠিক মানুষ। লোকটা মজার। শান্ত, স্বাভাবিক এবং একদম মাটির মানুষ। সবচেয়ে বড় কথা, সে দিদিকে ভালোবাসে। খুব করে আগলে রাখে। একসঙ্গে তাদের দারুণ দেখায়।’

প্রিয়াঙ্কা ও নিক ডিসেম্বরের ২ তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। যোধপুরের মেহরাঙ্গ দুর্গে তাঁদের বিয়ের অনুষ্ঠান। সম্প্রতি রাজস্থানে গিয়ে বিয়ের জন্য এই জায়গাটি পছন্দ করে এসেছেন তাঁরা। হিন্দুস্তান টাইমস ও ডেকান ক্রনিকল

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর