,

আগুনে পুড়ে প্রাণ গেল একই পরিবারের ৮ জনের

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট শহরে আরামনগর এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে বাড়িতে আগুন লেগে একই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, আগুন লেগে শিশুসহ একই পরিবারের তিন জন নিহত হওয়ার পর আজ বৃহস্পতিবার ভোরে ঢাকায় নেওয়ার পথে আরও পাঁচজন নিহত হয়। নিহতরা হলেন-আরাম নগর মহল্লার ব্যবসায়ী আব্দুল মোমিন, স্ত্রী পরিনা বেগম, তার মা মোমেনা বেগম, তার বাবা দুলাল হোসেন, তিন মেয়ে- বৃষ্টি, হাসি, খুশি ও এক বছরের শিশু ছেলে আব্দুর নূর।

প্রতিবেশীরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী মোমিনের বাসায় আগুন জ্বলতে দেখে সবাই ছুটে আসেন। তবে বাসায় ঢোকার মতো কোনো পরিস্থিতি ছিল না। এরপরও অনেকটা ঝুঁকি নিয়ে জানালা ভেঙে প্রথমে একটি শিশুকে এবং পরে একজন একজন করে আরও চারজনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে আহতদের অবস্থার অবিনতি হলে ওই রাতেই পাচঁজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। আজ ভোরের মধ্যেই পরিবারের সবাই মারা যান।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রাতে জয়পুরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রথমে বাসার আগুন নিভিয়ে ফেলে। পরে ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করেন। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, সেটি তদন্ত সাপেক্ষ বলা সম্ভব বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

লাশগুলোর আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের জয়পুরহাটে পুলিশ সুপার (এসপি) রশীদুল হাসান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর