,

দীপিকা-রণবীরের বিয়েতে বাধা!

news-image

বিনোদন ডেস্ক : অতিথিদের আমন্ত্রণ জানানো থেকে শুরু করে মঙ্গলসূত্র কেনার কাজটিও সেরে ফেলেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। আগামী ১৪ ও ১৫ নভেম্বর এই তারকা জুটির চার হাত এক হবার কথা ইতালির লেক কেমোতে।

কিন্তু এমন সময় বাধ সাধলো প্রকৃতি। ঘন নিম্নচাপ ও প্রবল প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে ইতালি৷ গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাতে দেশটির বেশকিছু স্থান প্লাবিত হয়েছে৷ ঝড়ের আঘাতে প্রাণ গেছে বহু মানুষের।

দেশটির আবহাওয়া দফতরের দেওয়া তথ্য মতে আরও কয়েক সপ্তাহ এমন পরিস্থিতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। এমনকি দীপিকা-রণবীরের বিয়ে নির্ধারিত দিনেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কথা!

আর এ কারণে অনেকে ‘পদ্মাবত’ জুটির বিয়ের অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করছেন।

এদিকে বিয়ে পূর্বের আনুষ্ঠানিকতা শুরু করেছেন দীপিকা-রণবীর। বেঙ্গালুরুরের নিজ বাড়িতে পূজার মধ্য দিয়ে প্রাক বিবাহ উদযাপন শুরু করেছেন অভিনেত্রী। আর রণবীর করেছেন হলুদের অনুষ্ঠান। তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে ১ ডিসেম্বর মুম্বাইতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর