মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে সতর্কাবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

news-image

ডেস্ক রিপোর্ট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার (৮ নভেম্বর)। দেশের রাজনৈতিক পরিস্থিতি তুঙ্গে। আলোচনার বিষয় এখন একটিই- নির্বাচন। এর মধ্যে কয়েকটি জোট গঠন উত্তেজনা বাড়িয়েছে কয়েকগুণ। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মূলত তফসিল ঘোষণার মাধ্যমে শুরু হচ্ছে নির্বাচনের আনুষ্ঠানিকতা।

নির্বাচন ঘিরে উৎসাহ-উদ্দীপনার যেমন কমতি নেই, তেমনি কোনো স্বার্থান্বেষী মহল অপতৎপরতার সুযোগ নিতে পারে এমন আশঙ্কাও রয়েছে জনমনে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে কোনো অপতৎপরা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, র‌্যাব ও পুলিশ সদর দফতর থেকে মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। সারাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় রয়েছে বিশেষ নজরদারি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সড়কপথ, রেলপথ, নৌপথে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, রাজধানীতে যে কোনো ধরনের নৈরাজ্য মোকাবিলায় বুধবার (৭ নভেম্বর) থেকেই আইন-শঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন। বাড়ানো হয়েছে র‌্যাব-পুলিশের টহল, রাজধানীর প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। পোশাকধারী বাড়তি পুলিশ সদস্যদের পাশাপাশি দায়িত্বে নিয়োজিত থাকবেন বিপুল সংখ্যক সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া যান ও জলকামান।

বুধবার (৭ নভেম্বর) দুপুরে র‌্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি বীনা রানী দাস জানান, নিরাপদ ও নিরবচ্ছিন্ন জনজীবন চলমান রাখতে র‌্যাবের রোভাস্ট পেট্রোলিং চলমান রয়েছে। আরামবাগ-ফকিরাপুল- কাকরাইল মোড়- শাহবাগ- দোয়েল চত্বর- হাইকোর্ট মাজার–মতিঝিল–মালিবাগ–মৌচাক-মগবাজার মোড়–রমনা হয়ে আমাদের এ পেট্রোলিং চলতে থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, শুধু রাজধানী নয়, সারাদেশব্যাপী র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, যেন জননিরাপত্তার বিঘ্ন না ঘটে সেজন্য সারাদেশে র‌্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়নের টহল জোরদার করা হয়েছে।

কোনো ধরনের নাশকতার সুনির্দিষ্ট তথ্য নয়, বরং আশঙ্কা থেকেই দেশজুড়ে র‌্যাবের নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ সদর দফতর জানায়, দেশজুড়ে পুলিশের প্রত্যেকটি ইউনিট কমান্ডারকে সতর্ক থাকতে ইতোমধ্যে মহাপরিদর্শক ও পুলিশ সদর দফতর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা প্রস্তুত থাকার কথাও জানিয়েছে পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহলে রানা বলেন, তফসিল ঘোষণা কেন্দ্র করে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সার্বিক প্রস্তুতি রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিধি অনুযায়ী বৃহস্পতিবার (৮ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এ ভাষণে সিইসি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করবেন।বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক