,

তফসিল ঘোষণার কারণে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

news-image

নিউজ ডেস্ক: আসন্ন একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার (০৮ নভেম্বর)। নির্বাচন কমিশনের (ইসি) এ ঘোষণার কারণে সংলাপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ওইদিনের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটি স্থগিত করেছেন।

বুধবার (০৭ নভেম্বর) রাতে গণভবনে বিএনএ (বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে বেশ কয়েকটি রাজনৈতিক দল গণভবনে সংলাপে অংশ নেয়। সংলাপ শেষে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ঐতিহাসিক সংলাপ অনুষ্ঠিত হলো। প্রধানমন্ত্রী নিজেই সংলাপে অংশ নিয়েছে, এটি বিরল ঘটনা।

এর আগে রাতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বৃহস্পতিবারের (০৮ নভেম্বর) সংবাদ সম্মেলন স্থগিত করা হয়।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের জানান, অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

তবে রাতে নাজমুল হুদার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিতের কারণ জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর