,

ঘরে ঢুকেই স্বামী দেখল, প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ স্ত্রী, তারপর…

news-image

প্রেমিকের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল স্বামী। আর তারপরই প্রেমিকের হাত, পা, মাথা কেটে খুন করা হয়। এমন অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার মধ্যম গ্রামে। এই ঘটনায় অভিযুক্ত দম্পতিকে আটক করেছে পুলিশ।বুধবার সকালে মধ্যমগ্রামের নোয়া খালের ধার থেকে এক যুবকের হাত, পা, মাথাহীন দেহ উদ্ধার হয়। মৃতের নাম হাসান আলি। বয়স ৩০। মঙ্গবার থেকেই নিখোঁজ ছিল হাসান আলি। তাঁর খোঁজে মধ্যমগ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করেছিল পরিবার। রাতভর নিখোঁজ হাসান আলির খোঁজে তল্লাশি চালায় পুলিশ। তারপর বুধবার তাঁর মাথাহীন দেহ উদ্ধার হয়।

খুনের ঘটনায় তদন্ত শুরু করেই পুলিশের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, প্রতিবেশী হাসান আলির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এলাকার গৃহবধূ অরজিনা। আর একথা জানার পরই হাসান আলিকে খুনের ঘটনায় পুলিশের সন্দেহের তির গিয়ে পড়ে অরজিনা ও তাঁর স্বামীর উপর। আটক করা হয় দম্পতিকে।পুলিশ জানিয়েছে, প্রতিবেশী হাসান আলির সঙ্গে স্বামীর নজর এড়িয়ে বেশ কিছুদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যান অরজিনা। কিন্তু, সম্পর্কের কথা চাপা থাকেনি অরজিনার স্বামীর কাছে। ঘটনার দিন আচমকা ঘরে ঢুকে, প্রেমিক হাসান আলির সঙ্গে স্ত্রী অরজিনাকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন অরজিনার স্বামী।

তারপরই ধারালো অস্ত্র দিয়ে হাসান আলিকে কুপিয়ে খুন করে অরজিনার স্বামী। দেহ সরাতে স্বামীর সঙ্গে হাত লাগান অরজিনাও। দেহ টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। তারপর হাত, পা, মাথাহীন দেহ নোয়া খালের ধারে ফেলে আসে দম্পতি। জেরায় দম্পতি খুনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর