,

সাফজয়ী অনূর্ধ্ব-১৫ দলকে প্রধানমন্ত্রীর নিমন্ত্রণ

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রীড়ামোদী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম সারাবিশ্বে। সুযোগ-সময় পেলে খেলা দেখতে মাঠেই চলে যান তিনি। তাছাড়া শিরোপা জয়ী দলকে গণভবনে ডেকে সংবর্ধনা দিতে কার্পণ্য নেই প্রধানমন্ত্রীর। তারই ধারাবাহিকতায় এবার সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে গণভবনে ডেকেছেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নিমন্ত্রণে গণভবন যাবে অনূর্ধ্ব-১৫ দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে মেয়েদের ফুটবল দলও একাধিকবার প্রধানমন্ত্রীর সান্নিধ্য পেয়েছিল। এবার দেশকে সম্মান এনে দিয়ে শেখ হাসিনার নিমন্ত্রণ পেয়েছে কিশোররা।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোল হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। এর আগে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা। গ্রুপ পর্বে লাল-সবুজের দল হারিয়েছিল মালদ্বীপ এবং নেপালকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর