,

‘ঢাকায় এসেই আপত্তিকর প্রস্তাব পেয়েছি’

news-image

বিনোদন ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের দু’জন নারী তাদের ওপর যৌন হেনস্তার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ-মাধ্যমে শেয়ার করার পর, ‘মি-টু আন্দোলন’ নিয়ে আলোচনা হচ্ছে। সেই থেকে এই প্রশ্নগুলোও ঘুরপাক খাচ্ছে যে যৌন হয়রানির সঙ্গে ‘মি-টু’ আন্দোলনের কোন পার্থক্য আছে কিনা। মূলত চলচ্চিত্রের তীর্থস্থান হলিউড থেকে এই ‘মি-টু’ আন্দোলন শুরু হয়। তারপর থেকে এর হলকা বয়ে যাচ্ছে উপমহাদেশের জনপ্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডে। এখন সামাজিক যোগাযোগ-মাধ্যমে বাংলাদেশের ওই দুই নারীর যৌন নিপীড়নের অভিজ্ঞতা প্রকাশের মাধ্যমে সেই আন্দোলনের একটা প্রভাব বাংলাদেশেও পড়েছে।

বুধবার একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে ২০০৫ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শানারৈই দেবী শানু নিজের অভিজ্ঞতার কথা বলেছেন।কখনো কোনো হেনস্তার মুখোমুখি হতে হয়েছে কী না এই প্রশ্নের জবাবে শানারৈই দেবী শানু বলেন, খারাপ অভিজ্ঞতা তো অবশ্যই আছে। এটা অস্বীকার করার উপায় নেই। ঘর থেকে কর্মক্ষেত্র, সব জায়গায় এমন আপত্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। আমার জীবনেও তেমন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তিক্ত অভিজ্ঞতা হয়েছে। কিন্তু ওসব বলে এখন আর কাউকে বিড়ম্বনায় ফেলতে চাই না।

ওই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করেছেন, জানতে চাইলে এই সুন্দরী বলেন, আমার অভিনয়জীবনের একেবারে গোড়ার দিকে। সময়টা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে বের হওয়ার পরই। সেই অভিজ্ঞতাগুলো আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। আমি সিলেটের মেয়ে। সহজ-সরল পরিবেশে বড় হয়েছি। এদিকে ঢাকায় এসে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ব্যাপারগুলো তখন আমি নিজেই বিশ্বাস করতে পারিনি। এমন মানুষদের কাছ থেকে আপত্তিকর প্রস্তাব পেয়েছি, যা ছিল সত্যিই অবাক হওয়ার মতো। আমার কী করা উচিত, বুঝতে পারছিলাম না। এখন যিনি আমার স্বামী, তখন তিনি ছিলেন বন্ধু; তাকে জানাই। তিনি মানসিকভাবে সাপোর্ট দেন। ওই সময় তিনি আমার পাশে ছিলেন। তার ইতিবাচক সহযোগিতার কারণে সেই কঠিন অবস্থা দ্রুত কাটিয়ে উঠতে পেরেছিলাম। যেসব কারণে এমন আপত্তিকর প্রস্তাব পাওয়ার উপক্রম হতো, তা থেকে নিজেকে সরিয়ে রেখেছি। আমার শোবিজ জীবনে এমন ঘটনা কয়েকবার ঘটেছে। কৌশলে তা এড়িয়ে গেছি।

সিলেটের এমসি কলেজ থেকে ইংরেজি সাহিত্যের স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে এখন অভিনয়ে মনোযোগী শানারৈই দেবী শানু। অভিনয় করেছেন নাটক ও বিজ্ঞাপনচিত্রে। এবার তার অভিনীত প্রথম সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’ মুক্তি পাচ্ছে ১৬ নভেম্বর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর