,

আমার মা খালেদাকে মুক্তি দিন: বেবী নাজনীন

news-image

খালেদা জিয়ার মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেছেন, আমার মাকে মুক্তি দিন, আমি আপনাকেও মায়ের মর্যাদা দেবো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারান্তরীণ করে রাখা হয়েছে। এটা সীমাহীন জুলুম।বুধবার (৭ নভেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ায় নিজ বাসভবনে এক আলোচনা সভায় বেবী নাজনীন এ কথা বলেন।বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, একজন অসুস্থ মানুষকে (খালেদা) এভাবে কারাবন্দি রাখা সমীচীন নয়। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন। একইসঙ্গে নির্বাচনের পরিবেশ তৈরি করুন।

নীলফামারী-৪ আসনে (সৈয়দপুর- কিশোরগঞ্জ) বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী বেবী নাজনীন বলেন, ‘দেশের মানুষ আমাকে ‘ডটার অব জিয়াউর রহমান’ বলেন। বলেন নর্থ বেঙ্গলের কন্যা, ব্ল্যাক ডায়মন্ড কন্যা। আমি দেশ-বিদেশ ঘুরি সমানতালে সবখানে দলের জন্য কাজ করছি। আবার ফিরে আসি মাটির টানে আপন ভুবনে। এ দেশের মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। এসব মানুষের মুখে হাসি ফোটাতে হবে। তাদের জন্য অনেক কিছু করণীয় আছে,আমি তা করতে চাই। দল নির্বাচনে গেলে জিয়া পরিবারের সদস্য হিসেবে আমি মনোনয়ন পাবো এবং নির্বাচিত হবো। আপনার পাশে থাকুন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সৈয়দপুরে পুলিশ আমাদের দলীয় কার্যালয়ে সভা করতে দেয়নি। এতে আমরা ভীত নই। আমার মা খালেদা জিয়া জেলে রয়েছেন, তাই আমরা জেল-জুলুম ভয় পাই না।’সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য এস এম ওবায়দুর রহমান সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য প্রভাষক শওকত হায়াত শাহ, পৌর বিএনপির সভাপতি সামসুল আলম প্রমুখ। সূত্র:বাংলানিউজ২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর