,

এ কেমন বাবা? নিজ মেয়েকে…

news-image

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পানি শাখার কর্মচারী কাজী গোলাম মোস্তফা দশ থেকে বার লাখ টাকা পরিশোধ করতে না পেরে তার নিজের মেয়েকে হত্যা করে পাওনাদারদের ফাঁসানোর অভিযোগ আনার চেষ্টা করে। এ ঘটনায় পিতাকে (গোলাম মোস্তফা)গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবার সকালে মেয়ে সাবিয়া আক্তার অথৈকে (১১) নগরীর সদর রোডের অনামী লেনে বিসিসির পাম্প হাউজে নিয়ে বিষ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলেন অথৈ।

পরে মরদেহে বোরখা পড়িয়ে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন একটি লেবু বাগানে মরদেহ ফেলে রেখে যায়। পরে ময়নাতদন্ত শেষে অথৈর মরদেহ ওই দিনই তাদের পরিবারিক গোরস্থানে দাফন করা হয়।

পুলিশ ওই হত্যাকাণ্ডের পর তাৎক্ষণিক কোনো ক্লু না পেলেও অথৈর বাবা বার বার তার পাওনাদারদের বিরুদ্ধে অভিযোগ করছিলেন। পাওনাদারদের জিজ্ঞাসাবাদে পুলিশ ওই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়ায় অথৈর বাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে পাওয়ানারদের ফাঁসাতে মেয়ে অথৈকে হত্যার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে গোলাম মোস্তফা।

বুধবার বেলা ১২টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার কার্যালয়ের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিএমপি কমিশনার মোশারফ হোসেন।তবে মামলার তদন্তে স্বার্থে পাওনাদারদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন পুলিশ কমিশনার। এই হত্যার সাথে পরকীয়া প্রেম বা অন্য কিছুর সম্পর্কে নেই বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা সোহেলী ইসলাম রুমা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে গতকাল মঙ্গলবার রাতে নগরীর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গোলাম মোস্তফাকে গ্রেফতার দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর