,

ঐক্যফ্রন্টের রোডমার্চ নিয়ে কাদেরের হুঁশিয়ারি

news-image

জাতীয় ঐক্যফ্রন্ট রোডমার্চের নামে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ও প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই। সংলাপ এখন শেষ, কাজেই এখন তারা শান্তিপূর্ণ আন্দোলন করতেই পারে।তিনি বলেন, পদযাত্রা এবং রোডমার্চের নামে কোনো প্রকার সহিংসতা বা নাশকতা করার চেষ্টা করলে আমরা কিন্তু চুপচাপ থাকব না। আমরা সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। কিন্তু যেটা সহিংসতা, নাশকতা, অস্থিরতা, অশান্তির বিষয়- সেটা জনগণকে স্বস্তি দিতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিকভাবে আমরা প্রস্তুত।

উল্লেখ্য, আগামীকাল জাতীয় ঐক্যফ্রন্ট রাজশাহী অভিমুখে রোডমার্চ করবে। পরদিন সেখানে সমাবেশ করারও ঘোষণা দিয়েছে। সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর