,

এক ওভারেই ৪৩ রান, ক্রিকেট বিশ্বে তোলপাড়!

news-image

গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। যেকোনো অসম্ভবই ক্রিকেটে সম্ভব হতে পারে, তা প্রমাণ হয়েছে বারবার। কিছুদিন আগেই দেখা গেছে এমন দৃষ্টান্ত। আফগান লিগে এক ওভারে ৩৭ রান দিয়েছিলেন বাম-হাতি স্পিনার আব্দুল্লাহ মাজারি। তার ওভারে তাণ্ডব চালিয়েছিলেন তরুণ ব্যাটসম্যান হযরতুল্লাহ জাজাই। এবার এক ওভারে ৪৩ রান দিয়ে রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টের সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পেসার উইলিয়াম লুডিক।

ডমেস্টিক লিগের এই খেলায় নর্দার্ন ডিস্ট্রিক্টসের দুই ব্যাটসম্যান জো কার্টার এবং ব্রেট হ্যাম্পটন জন্ম দেই এই বিস্ময়কর ঘটনার। প্রথম নয় ওভারে ৪২ রান দিয়ে ১ উইকেট শিকার করেছিলেন লুডিক। কিন্তু ১০ম ওভারেই বিপদ ভর করে। এক ওভারেই দিয়ে বসেন ৪৩ রান! দুটি নো বলের কারণে মোট আটটি বল করতে হয় তাকে।

রীতিমত তান্ডব শুরু করেন দুই ব্যাটসম্যান। লুডিকের ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান হ্যাম্পটন। পরের দুটি বলই ওয়েস্ট হাইট নো বল। যা উড়িয়ে সীমানার বাইরে পাঠান হ্যাম্পটন। এর পরের বলে আবারো ছক্কা। তারপর ১ রান নিয়ে কার্টারকে স্ট্রাইকে আনেন হ্যাম্পটন। শেষের তিনটি বলেই ছক্কা হাঁকান কার্টার। ফলে সব মিলিয়ে আসে ৪৩ রান! ১০ ওভারে লুডিকের দেয়া রান সংখ্যা দাঁড়ায় ৮৫। রেকর্ডকরা ঐ ম্যাচটিতে ২৫ রানে জয় পায় কার্টার-হ্যাম্পটনের দল নর্দার্ন ডিস্ট্রিক্টস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর