,

আসন্ন সংসদ নিবার্চন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলকে এগিয়ে আসতে হবে-জেলা প্রশাসকের

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : একাদশ জাতীয় সংসদ নিবার্চন সুষ্ঠুভাবে ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সকলকে এগিয়ে আসতে হবে। আজ বুধবার(৭ নভেম্বর) দুপুরে নাসিরনগরের জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা-কর্মচারি,সুধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান এ আহবান জানান।তিনি ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে সবার সহযোগিতা চেয়েছেন এবং আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চন সুষ্ঠুভাবে ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

স্থানীয় অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি,ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,রুবেল মিয়া ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমূখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর