,

ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শেষ

news-image

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ শেষ হয়েছে। বুধবার বেলা ১১টার পর শুরু হয়ে দুপুর ২টা ১০ মিনিটে এ সংলাপ শেষ হয়।এতে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।এ ছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রস্তাব দিয়েছেন তিনি।ড. কামালের লিখিত এসব প্রস্তাবের বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতা তাদের বক্তব্য দিয়েছেন।

তারা বলেছেন, সংবিধানের আলোকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সংবিধানের বাইরে আপনি এসব প্রস্তাব করছেন কেন?একই সঙ্গে যে উপদেষ্টা পরিষদ গঠন করার কথা বলা হয়েছে, সে নির্দলীয় উপদেষ্টা পরিষদের উপদেষ্টা কারা থাকবেন- এ সদস্যদের নাম বলতে পারেননি প্রস্তাবকারীরা।এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের মঙ্গলবারের সমাবেশ সুন্দরভাবে আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংলাপে অংশ নিতে বেইলি রোডের বাসা থেকে বুধবার সাড়ে ১০টার পর গণভবনে পৌঁছান ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।আজকের সংলাপে ১৪-দলীয় জোটের প্রতিনিধিদলে যে ১১ জন ছিলেন, তারা হলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আনিসুল হক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, স ম রেজাউল করিম, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।তাদের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের ১১ সদস্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ, জাসদের (জেএসডি) সভাপতি আ স ম রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম এবং সুলতান মোহাম্মদ মনসুর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর