,

রাজধানীতে তীব্র গ্যাস সংকট

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন অংশে তীব্র গ্যাস সংকট শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া গ্যাস সংকটে চরম বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা।

নতুনবাজার এলাকাও একই অবস্থা। এখানে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস থাকে না। এই এলাকায় এখন সিলিন্ডারই ভরসা। যাদের সিলিন্ডার নেই তারা ভোরে রান্না করেন।

নতুনবাজার এলাকার বাসিন্দা আরিফুল হক বলেন, নতুনবাজার এলাকায় তিনদিন থেকে তীব্র গ্যাস সংকট চলছে। আমাদের এখন সিলিন্ডারই ভরসা। শীত আসলে কি অবস্থা হবে কে জানে।

সাম্প্রতিক কয়েক বছর শীতকালে গ্যাসের চাপের সমস্যা দেখা যাচ্ছে। তবে এবার সমস্যাটি ভিন্ন বলে জানিয়েছেন গ্যাস সরবরাহে নিয়োজিত কর্মকর্তারা। এবারের গ্যাস সংকট তাপমাত্রার কারণে হচ্ছে না, মেকানিক্যাল কারণে হচ্ছে বলে জানিয়েছেন তারা।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। অনেক এলাকায় চুলা জ্বলছে টিমটিম করে। অনেক এলাকায় চুলা জ্বলছে না বললেই চলে। বিশেষ করে ভোর থেকে দুপুর পর্যন্ত গ্যাসের সংকট তীব্র।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিছিএল) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, ঢাকায় তিতাসের কারণে গ্যাস সংকট হচ্ছে না। মহেশখালীর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের সঙ্গে সমুদ্রের তলদেশের পাইপলাইনের মধ্যবর্তী সংযোগস্থলের হাইড্রোলিক ভাল্বটি এখন কাজ করছে না। এতে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

আগামী ১৫ নভেম্বরের আগে এলএনজির সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানা গেছে। ভাল্বটি ঠিক করা সম্ভব হলে গ্যাসের সংকট কাটবে বলে আশা করছেন কর্মকর্তারা।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর