,

বক্ষবন্ধনীর সঙ্গে লেহেঙ্গা, বিতর্কে দিশা পাটানি

news-image

বিনোদন ডেস্ক : সনাতন ধর্মালম্বীদের অন্যতম বড় উৎসব শ্যামা পূজা বা দীপাবলি। উৎসবটি উপলক্ষে গতকাল নিজের ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে সবাইকে শুভেচ্ছা জানান দিশা পাটানি। ছবিতে তিনি বক্ষবন্ধনীর সঙ্গে একটি লেহেঙ্গা পরেছিলেন। আর এতেই তুমুল সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।

মঙ্গলবার দিশা ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই এতে যুক্ত হতে থাকে নেতিবাচক মন্তব্য। ইতিমধ্যে আঠারো লাইক পড়েছে ছবিটিতে। মন্তব্যে একজন লিখেছেন, ‘কে এই ধরনের পোশাক পরে দীপাবলি উদযাপন করে।’ আবার অনেকে কমেন্টে লিখেছেন, ‘এ কী ধরনের নোংরামি? ‘অন্তত দীপাবলিতে এসব পোশাক পরবেন না।’

একজন আবার লিখেছেন, ‘অন্তত দীপাবলিতে আপনার ব্রা-য়ের বিজ্ঞাপন দেবেন না।’ সমালোচিত হওয়ার পরও দীপাবলির ছবিটি সরিয়ে ফেলেননি দিশা। উল্টো তার ছবিতে যুক্ত সাত হাজার মন্তব্য সরিয়ে ফেলেছেন। পোস্টটি তার টাইমলাইনে আছে এখনও।

দিশা পাটানি এই প্রথম ট্রোলের মুখে পড়েছেন এমন না। গত বছর একটি ফটোশুটের ছবি শেয়ার করার পর এই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ার তীব্র নিন্দার মুখে পড়তে হয়। ‘এত প্রকাশ করবেন না’- বলা হয় তাকে। এমনকি এই বছরের শুরুতেও বিকিনিতে ছবি পোস্ট করার জন্য ট্রোলড হন তিনি। ‘ভারতীয় সংস্কৃতি’ নষ্ট করছেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
অনেকেই আবার লিখেছেন, ‘জামাকাপড় কেনার টাকা নেই।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর