,

গণভবনে ড. কামাল-ফখরুলসহ ঐক্যফ্রন্টের নেতারা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে গণভবনে পৌঁছেছেন ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। আজ বুধবার সকাল ১১টায় এই সংলাপ অনুষ্ঠিত হবে।

সংলাপে ১৪-দলীয় জোটের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন নতুন গড়া এ জোটের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজকের সংলাপে ১৪-দলীয় জোট ও ঐক্যফ্রন্ট দুপক্ষের প্রতিনিধি দলই সংক্ষিপ্ত আকারে বসবে। সরকারি জোটের প্রতিনিধি দলে থাকবেন ১১ জন।

১৪ দলীয় জোটের প্রতিনিধিদলে যে ১১ জন থাকবেন, তারা হলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আনিসুল হক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, স ম রেজাউল করিম, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।

অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের ১১ সদস্যের প্রতিনিধি দলে ড. কামাল হোসেন ছাড়াও রয়েছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মোহসিন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর, আবদুুল মালেক রতন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও এসএম আকরাম।

জানা গেছে, আজকের সংলাপে মূলত সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পক্ষে-বিপক্ষে যুক্তি ও পাল্টা যুক্তি চলবে দুই জোটের প্রতিনিধিদের মধ্যে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর