,

‘পরকীয়া’ করছেন মাহি!

news-image

বিনোদন ডেস্ক : পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক এখন ব্যস্ত ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং নিয়ে। এখানে অভিনয় করছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি।

সম্প্রতি বিয়ের দৃশ্যের শুটিং সম্পন্ন করেছেন সাইমন ও মাহি। এতে আরো অভিনয় করছেন জয় চৌধুরী। ‘আনন্দ অশ্রু’ নিয়ে বেশ আশাবাদী এই নায়ক।

এনটিভি অনলাইনকে জয় বলেন, ‘কিছুদিন আগে সাভারের একটি কলেজে আমরা ছবির শুটিং করেছি। সেখানে আমরা সঙ্গে অভিনয় করেন মাহিয়া মাহি। এর গল্পে দেখা যাবে, মাহির বিয়ে হয়েছে, তবু সে আমার প্রেমে অন্ধ হয়ে যায়। আমার সঙ্গে শুরু হয় তাঁর পরকীয়া।’

জয় আরো বলেন, ‘মাহির সঙ্গে আমার প্রেমের শেষ কোথায় কিংবা কেন প্রেম করছি, তা দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। অনেক যত্ন নিয়ে ছবিটি নির্মাণ করছেন মানিক স্যার। আশা করছি, খুব দ্রুত এর শুটিং শেষ হবে।’

এর আগে ১৯৯৭ সালে শিবলী সাদিক সালমান শাহ ও শাবনূরকে নিয়ে ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করেছিলেন। মানিক জানান, নাম এক হলেও ছবির গল্প একেবারে আলাদা। এটা রিমিক ছবি নয়।

‘দুই নয়নের আলো’, ‘মা আমার চোখের মণি’, ‘মন ছুঁয়েছে মন’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘চুপি চুপি প্রেম’, ‘এমনও তো প্রেম হয়’ মানিকের উল্লেখযোগ্য চলচ্চিত্র। গত ঈদে মুক্তি পায় তাঁর পরিচালিত ছবি ‘জান্নাত’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর