,

দীপাবলিতে অন্যরকম বার্তা দিলেন মিমি

news-image

বিনোদন ডেস্ক : দীপাবলি উৎসবে মেতেছেন শোবিজ তারকারাও। এই তালিকায় রয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কেমন করে কাটছে মিমির দীপাবলি? সোশ্যাল মিডিয়ায় যেন সেই আভাসই দিলেন নায়িকা। শেয়ার করেছেন একটি ছবি সেখানে সবাইকে একটি বার্তা দেবার চেষ্টা করেছেন তিনি।উৎসব মানেই আনন্দ যেন বাঁধনহারা। তবে শব্দবাজির দাপট মিমির পছন্দ নয়। দীপাবলিতে যেন উচ্চশব্দে অন্যদের বিরক্ত করা না হয় তার আহ্বান জানিয়েছেন মিমি। পাশাপাশি বন্ধুত্বপূর্ণ দীপাবলি উৎসব উদযাপন করবেন বলেও জানিয়েছেন তিনি।মিমির দুটি পোষা কুকুর রয়েছে। ফলে শব্দবাজির দাপটে পশু-পাখিদের কতটা সমস্যা হয় তা তিনি জানেন। তাই গত কয়েক বছর ধরেই শব্দবাজির বিপক্ষে নিজের অবস্থান জানিয়ে আসছেন এই অভিনেত্রী।শুধু পশু-পাখিই নয়, শব্দবাজি কেড়ে নেয় মানুষের প্রাণ। উচ্চশব্দের কারণে হৃদরোগ কিংবা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হবারও সম্ভাবনা থাকে। সেই পরিসংখ্যানও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি।মিমি চক্রবর্তী বলেন, আলোর উৎসবে আলোর বাজি নিয়ে আনন্দ করুন। অন্যের ক্ষতি না করে, সাবধানে উৎসব পালন করুন। কিন্তু শব্দবাজি একেবারেই বন্ধ করে দেওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর