,

দেশে উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক :  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, জনসমর্থনের কারণেই দেশের উন্নয়ন হচ্ছে। সে কারণেই আজ বাংলাদেশের প্রবৃদ্ধি হার ৭ দশমিক ৮ শতাংশ। আমরা আজ বিশ্ব উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বিশাল জনগোষ্ঠী নিয়েও আমরা কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হচ্ছি। এখন সামনে নির্বাচন। আমরা চাই দেশের উন্নয়নটা, গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখতে। তাহলে দেশের উন্নয়নও অব্যাহত থাকবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে আওয়ামী লীগ ও ১৪ দলের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধাপরাধীদের সাজা দিয়েছি এবং সাজা কার্যকর করেছি। তারা আবার ক্ষমতায় আসুক, সেটা বাংলাদেশের জনগণ চায় না এবং আমরাও চাই না। যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে, তারাও চাইবেন না যে যুদ্ধাপরাধীরা ক্ষমতায় আসুক।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা এবং সেই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনাই ছিল লক্ষ্য। সবচেয়ে বড় কথা ছিল দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে দেশের মানুষের উপর অত্যাচার করেছে ঠিক একই কায়দায় ২০০১ সালে নির্বাচনের পর অত্যাচার নির্যাতন করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর।

তিনি বলেন, ২০১৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আপনারা যদি বাংলাদেশের উন্নয়নের চিত্রটা দেখেন তাহলে নিশ্চয়ই এটা স্বীকার করতে বাধ্য হবেন যে আমরা উন্নয়ন করতে সক্ষম হয়েছি।

এর আগে সংলাপে অংশ নিতে বাম গণতান্ত্রিক জোটের ১৬ সদস্যের প্রতিনিধি দল গণভবনে পৌঁছায়। সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত আছেন। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর