,

সকালে ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুর আভাস আর দুপুরেই না ফেরার দেশে!

news-image

মঙ্গলবার সকালে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান। স্ট্যাটাসে লিখেন, ‘যান্ত্রিকতা আর ভালো লাগছে না। বডি পার্টস (শরীর) চিটাগংয়ের (চট্টগ্রাম) সঙ্গে আর খাপ খাওয়াতে পারছি না। কিডনি থেকে হার্ট, সহনীয় থেকে ১০০% বেশি ব্যথা।’।

ফেসবুকে এমন বিষন্ন স্ট্যাটাস দেয়ার পর মাহমুদুল বাড়ি যেতে চেয়েছিলেন। বাড়ি যাওয়ার আগে দুপুরের দিকে চিকিৎসা নিতে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে। সেখান থেকে চিকিৎসা নিয়ে হলে ফেরার পথে তিনি অজ্ঞান হয়ে রিকশা থেকে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে বিকেল আড়াইটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।

মাহমুদুল হাসানের বাড়ি জয়পুরহাটে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। থাকতেন মাস্টারদা সূর্যসেন হলে। তার এমন আকস্মিক মৃত্যুর খবরে হতবাক সহপাঠীরা। ক্যাম্পাসেও নেমেছে শোকের ছায়া।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী। তিনি জানান, আহত অবস্থায় মাহমুদুলকে চবি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। গুরুতর অবস্থা দেখে সেখানকার চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়ার পরামর্শ দেন। চমেকে পৌঁছালে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুলকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টায় চবি মেডিকেলে চিকিৎসা শেষে হলে ফিরছিলেন মাহমুদুল। জিরো পয়েন্টে এলাকার টিচার্স ক্লাবের সামনে পৌঁছালে অজ্ঞান হয়ে রিকশা থেকে পড়ে যান তিনি। এতে তার মাথায় আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর