,

অন্তর্বাসে দীপাবলির শুভেচ্ছা, ইনস্ট্রাগামে ঝড় তুললেন দিশা

news-image

বিনোদন ডেস্ক : দীপাবলি আনন্দে মেতে উঠেছে গোটা ভারত৷ সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিরা সকলেই নিজেদের মতো করে পালন করছেন আলোর উৎসব৷ কিন্তু এই উৎসবের মৌসুমেও বিতর্ক পিছু ছাড়ল না বলি অভিনেত্রী দিশা পাটানির৷ স্পোর্টস ব্রা’য়ের সঙ্গে লেহেঙ্গা পরে ছবি দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়ালেন টাইগার শ্রফের বান্ধবী৷ পড়লেন কড়া সমালোচনার মুখে৷

আন্তর্জাতিক পোশাক প্রস্ততকারক সংস্থা কেলভিন ক্লেইনের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর দিশা৷ সম্প্রতি দীপাবলি শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছেন তিনি৷ ইতোমধ্যেই ছবিটি নজর কেড়েছে তাঁর অনুরাগীদের৷ ইনস্টাগ্রামে ঝড় উঠেছে লাইক ও শেয়ারের৷ এখনই ১৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে লাইকের মাত্রা৷ কিন্তু এই ছবি ঘিরেই বিতর্কের মুখে পড়তে হল অভিনেত্রীকে৷ ছবিটিতে একটি স্পোর্টস ব্রা’য়ের সঙ্গে লেহেঙ্গা পরে থাকতে দেখা গিয়েছে দিশাকে৷ এই পোশাক নিয়ে সমালোচকরা প্রশ্ন করছেন, ”কেন এমন ধরনের পোশাক পরেছেন দিশা?” কেউ আবার বলেছেন, “কি ধরনের অসভ্যতা এটা?” আবার কারো মত, “অন্তত দীপাবলিতে আপনার ব্রা’য়ের বিজ্ঞাপন করবেন না।”দেখুন সেই ছবি…

🎆🎆🎆🎆🎆

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

যদিও, এই সমস্ত বিতর্কে কর্ণপাত করছেন দিশা৷ ছবিটিকে নিজ স্থানে রেখে, ডিলিট করে ফেলেছেন বিতর্কিত কমেন্টগুলি৷ তবে এই প্রথম বিতর্কের মুখে পড়লেন না দিশা পাটানি৷ এর আগেও একাধিকবার বির্তকের মুখে পড়েছেন তিনি৷ কখনও খোলামেলা পোশাক পরার জন্য, কখনও আবার অন্য কারণে। কিন্তু ব্যক্তি স্বাধীনতাকে মান্যতা দিয়ে কোনওভাবেই সমালোচকদের কথায় কান দেননি বলিউডের এই হট ডিভা৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর