,

সরকারকে যে পরামর্শ দেবে ঐক্যফ্রন্ট

news-image

‘সংবিধানের মধ্যে থেকেই নির্বাচন সম্ভব’ এবিষয়ে সরকারকে পরামর্শ দেবে জাতীয় ঐক্যফ্রন্ট।মঙ্গলবার রাতে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের অফিসে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ কথা জানান।মাহমুদুর রহমান মান্না বলেন, সংবিধানের মধ্যে থেকেই নির্বাচন সম্ভব। এবিষয়ে যদি সরকার আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চান তাহলে আমরা দেবো।

কতজন সংখ্যক সদস্য সংলাপে যাচ্ছে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপে আমরা ১১ জন যাচ্ছি।সংলাপের বিষয়বস্তুর বিষয়ে জানতে চাইলে মান্না বলেন, যেগুলো বলে এসেছি, সেগুলোই বলবো। আমাদের যা যা কথা ছিল, আমরা সেগুলোই বলবো। হয়তো কোন কিছু বিশেষভাবে ফোকাস করা হবে।আবারো যদি সংলাপে সন্তুষ্ট না হন- সেক্ষেত্রে কী করবেন- এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সন্তুষ্ট না হলে আবার চেষ্টা করবো। আর রাস্তাও খোলা আছে।

বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কালকে আমরা সংলাপে যাবো। সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সুতরাং সমস্ত কিছু আপনাদেরকে কালকেই জানানো হবে।বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর