,

সেই হৃদয়কে মায়ের কোলেই ফিরতে হবে বাড়িতে!

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খ ইউনিটে উত্তীর্ণ হয়ে হৃদয়ের সিরিয়াল ৩ হাজার ৭৪০। যদিও এ ইউনিটে মোট আসন রয়েছে ২ হাজার ৩৮৩টি। সেখানে প্রতিবন্ধী কোটার আসন খালি রয়েছে। তবুও সে কোটায় ভর্তি হতে পারবে না হৃদয় সরকার। আর এভাবেই শেষ হলো এক মায়ের স্বপ্ন। ফিরে যেতে হবে নিজ এলাকায়।প্রতিবন্ধী হিসেবে সমাজকল্যাণ বিভাগ থেকে তালিকাভুক্তির সনদ গ্রহণ করেছেন ‘সেরিব্রালপালসি’তে আক্রান্ত হৃদয় সরকার। বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটার ফর্ম সংগ্রহ করতে গেলে তাকে জানানো হয়, তিনি ওই কোটার মধ্যে পড়েন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধিতে প্রতিবন্ধী কোটায় শুধু দৃষ্টি, শ্রবণ ও বাকপ্রতিবন্ধী হলেই কোটা প্রযোজ্য হবে। অন্য কোনো ধরনের প্রতিবন্ধীরা কোটায় ভর্তি হতে পারবেন না।তাই মায়ের কোলেই চড়েই নেত্রকোনায় ফিরতে হবে হৃদয় সরকারকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তার পূরণ হলো না। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়ে হৃদয়ের মা তাকে কোলে চড়িয়ে পরীক্ষা দিতে নিয়ে যান। আর এমন ছবি সামাজিক যোগাযোগ ভাইরাল হয়ে যায়।

যেখানে ফুটে উঠে এক অদম্য মায়ের তার প্রতিবন্ধী সন্তানের প্রতি ভালোবাসা, সেই সন্তানের শিক্ষার প্রতি আগ্রহ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধীদের জন্য পর্যাপ্ত সুবিধার অভাব।হৃদয়ের মা গণমাধ্যমকে জানান, হৃদয় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে তাহলে সপরিবারে ঢাকায় চলে আসবেন। তিনি বলেন, আমি বেঁচে না থাকলেও হৃদয় যেন চলতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর