,

নেতারা বলছেন জয় বঙ্গবন্ধু, কর্মীদের মুখে শহীদ জিয়া

news-image

বুধবার ঐক্যফ্রন্টের সমাবেশে নিজেদের দেওয়া বক্তব্যে বঙ্গবন্ধু বন্দনা করেছেন সুলতান মনসুর, সৈয়দ মোহাম্মদ ইব্রা‌হিম, আ স ম রব ,মাহমুদুর রহমান মান্না ড. কামালসহ অন্যান্য নেতারা। তবে মঞ্চের সামনে উপবিষ্ট কর্মীদের অবস্থা বিপরীত। তাদের মুখে বাংলোদেশ জিন্দাবাদা, শহীধ জিয়া অমর হোক স্লোগান।নিজের বক্তব্যে চট্টগ্রামের কালুরঘাটের বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই দেওয়া হয় বলে মন্তব্য করেছেন কল্যাণ পা‌র্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রা‌হিম।

সৈয়দ ইব্রাহিম ব‌লেন, ১৯৭১ সা‌লে চট্টগ্রা‌মের কালুরঘাত বেতার কে‌ন্দ্র থে‌কে প্রথ‌মে বঙ্গবন্ধুর না‌মে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়। প‌রে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা ক‌রেন।বঙ্গবন্ধুর নাম নিয়ে বক্তব্য শুরু এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু দি‌য়ে জাতীয় ঐক্যফ্র‌ন্টের বক্তব্য শেষ কর‌লেন সুলতান মোহাম্মদ মনসুর।

বক্ত‌ব্যের শুরু‌তে ড. কামাল হো‌সে‌নের প‌রি‌চিত করা‌তে গি‌য়ে তি‌নি ব‌লেন, বঙ্গবন্ধু শেখ মু‌জিব যা‌কে সা‌থে নি‌য়ে পা‌কিস্তানি‌দের বিরু‌দ্ধে কূট‌নৈ‌তিক তৎপরতা চালা‌তেন, আইন পরামর্শ নি‌তেন সেই ড. কামাল উপ‌স্থিত র‌য়ে‌ছেন। বঙ্গবন্ধুর নি‌র্দেশনায় যি‌নি ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ে প্রথম জাতীয় পতাকা উত্তোলন ক‌রে‌ছিল সেই আসম আব্দুর রব উপ‌স্থিত র‌য়ে‌ছেন।

‌তি‌নি ব‌লেন, এই সেই সোহরাওয়ার্দী উদ্যান যেখা‌নে দা‌ড়ি‌য়ে বঙ্গবন্ধু শেখ মু‌জিব স্বাধীনতার সংগ্রা‌মের ল‌ক্ষে বক্তব্য দি‌য়ে‌ছি‌লেন। এই সেই সোহরাওয়ার্দী উদ্যান যেখা‌নে পা‌কিস্তানী বা‌হিনী আত্মসমর্পণ ক‌রে‌ছিল। মু‌ক্তির সংগ্রা‌মের ল‌ক্ষ্যে সারা বাংলার মানুষ‌কে ঐক্যবদ্ধ ক‌রে মানু‌ষের আশা আকাঙ্খা ফি‌রি‌য়ে আন‌বো।এদিন সমাবেশ ছিল বিএনপির কর্মীতে পরিপূর্ণ। তাদের মুখে স্লোগন ছিল খালেদা জিয়া আর জিয়াউর রহমানকে ঘিরেই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর