,

রাতের বেলা হাইওয়ের উপর লরিটি দাঁড়িয়ে থাকতে দেখেই সন্দেহ হয়েছিল, কিন্তু লরির ভিতর……

news-image

লরির মধ্যে থেকে উদ্ধার হল চালকের গলাকাটা দেহ। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি লরির ভিতর থেকে লরিচালকের দেহটি উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে হুগলীর চণ্ডীতলায়।

জানা গিয়েছে, লরিটি করে লোহার রড নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্গাপুর থেকে কলকাতা আসছিল লরিটি। রবিবার রাত ৯টা পর্যন্ত চালকের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল লরি মালিকের। কিন্তু তারপরই থেকেই লরি চালক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান। লরি চালকের ফোনটি সুইচড অফ হয়ে যায়।

চালকের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে না পেরে লরির খোঁজ শুরু করেন লরি মালিক। সোমবার গভীর রাতে লরিটির খোঁজ মেলে। দেখা যায়, চণ্ডীতলার পাঁচঘরায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর লরিটি দাঁড়িয়ে রয়েছে। কলকাতামুখী রাস্তার উপর দাঁড়িয়েছিল লরিটি।

লরিটি খুঁজে পাওয়ার পর চণ্ডীতলার পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস এসে তল্লাশি চালাতেই লরির ভিতর থেকে চালকের দেহ উদ্ধার হয়। মৃতের নাম কেষ্ট ভাগত। বাড়ি বিহারে।পুলিস জানিয়েছে, ধারালো কিছু দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে ওই লরি চালককে। কিন্তু ওই লরি চালককে কেন খুন করা হল? পণ্য ছিনতাই নাকি ব্যক্তিগত আক্রোশ? খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর