,

মন্ত্রিসভা থেকে চার মন্ত্রীর পদত্যাগ

news-image

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার টেকনোক্র্যাট সদস্যদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এরপর সন্ধ্যায় পদত্যাগপত্র পাঠান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মংস্থানমন্ত্রী। তিনি চট্টগ্রাম থেকে টেকনোক্র্যাট কোটার মন্ত্রী ছিলেন। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী নিয়াজ মোর্শেদ নীরু বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান দুপুরে মন্ত্রিসভার মিটিংয়ের পরপরই পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিজেই নিশ্চিত করেছেন মন্ত্রী।জানা যায়, টেকনোক্র্যাট কোটার অন্য দুই সদস্য ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, যারা নির্বাচিত সংসদ সদস্য নন এবং সরকারের বিশেষ বিবেচনায় মন্ত্রিপরিষদে স্থান পেয়েছিলেন তারাই হলেন টেকনোক্র্যাট মন্ত্রী।

সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর