,

‘মুক্ত খালেদার চেয়েও বন্দী খালেদা আরও শক্তিশালী’

news-image

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘মুক্ত খালেদার চেয়েও বন্দী খালেদা আরও শক্তিশালী।’মঙ্গলবার (০৬ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ‘এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এই জনস্রোত প্রমাণ করে, মুক্ত খালেদার চেয়েও বন্দী খালেদা আরও শক্তিশালী।’পার্থ আরও বলেন, ‘এ সরকার শুধু বিরোধী নেতাকর্মীদের অত্যাচার করেনি। কোমলমতি শিশু শিক্ষার্থীদেরও অত্যাচার করেছে।’

এর আগে মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে জনসভা শুরু হয়। প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের পর সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

জনসভার মঞ্চে উপস্থিত রয়েছেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, জয়নাল আবেদীন ফারুক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম।

এছাড়া, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খোকন, নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম, বিকল্পধারা বাংলাদেশের (একাংশ) চেয়ারম্যান ড. নুরুল আমিন ব্যাপারী, এলডিপি মহাসচিব রেদওয়ান আহমদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুর রকিব ও ছাত্রদল সভাপতি রাজীব আহসান আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর