,

প্রধানমন্ত্রীকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ১৬ ইসলামিক দলের অঙ্গীকার

news-image

আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসবে -এ ব্যাপারে ১৬টি ইসলামিক দলের নেতারা সার্বিক সহযোগিতায় পাশে থাকার অঙ্গীকার করেছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে গণভবনে ইসলামী দলগুলোর সাথে আওয়ামী লীগের সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।কাদের বলেন, আগামী ৯ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা গ্রহণ চলবে।

তিনি আরও বলেন, প্রায় দুই ঘন্টাব্যাপী বৈঠক হয়েছে। প্রত্যেক দলের নেতারা প্রত্যকে নিজ নিজ কথা এবং কিছু দাবি উপস্থাপন করেছে। সংলাপে ইসলামী ১২টি দলের ৫২ জন প্রতিনিধি অংশ নেন।

সংলাপের বিষয় তুলে ধরে কাদের বলেন, একটা বিষয়ে সকলে একমত হয়েছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতার আদর্শের ব্যাপারে প্রত্যেকে অভিন্ন অভিমত উচ্চারণ করেছেন এবং প্রত্যককে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছর ধরে দেশ যেভাবে পরিচালিত করেছেন এতে প্রত্যেকেই তার ভূয়সী প্রশংসা করছেন এবং আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরে আসবে -এ ব্যাপারে তারা তাদের সার্বিক সহযোগিতা থাকবে বলে ইসলামী দলগুলো একথা অকপটে বলে গেছেন। বৈঠকে দ্বিমত বলতে কিছু ছিল না বলেও উল্লেখ করেন কাদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর