,

‘শফি ভুলে যেতে পারেন, আমি কাদের সিদ্দিকী ভুলি নাই’

news-image

আমি বিএনপিতে নয়, ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি। যদি বিজয়ী হতে চান তাহলে নির্বাচন পর্যন্ত বিএনপি ভুলে যান বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।মঙ্গলবার (০৬ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় এসব কথা বলেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘বিএনপি রাজাকারের হাতে জাতীয় পতাকা তুলেছে কথা সত্য নয়, আওয়ামী লীগ প্রথম রাজাকার মহিউদ্দিনের গাড়িতে পতাকা তুলে দিয়েছে, আশিকুর রহমানের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে।’

শাপলা চত্ত্বরের কথা উল্লেখ বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আল্লামা আহমদ শফি ভুলে যেতে পারেন, আমি কাদের সিদ্দিকী ভুলি নাই। ওই শাপলা চত্বরে ইমানদারদের রক্ত ঝড়েছে, শাপলা চত্বরের বদলা না নিতে পারলে আমরা বেঈমান হয়ে যাব।’বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ আপনাদের পেছনে দৌড়াচ্ছে, এটা বন্ধ হোক আমি চাই না। কারণ, দৌড়াতে দৌড়াতে যখন হয়রান হয়ে যাবে তখন ভোট চুরি করতে পারবে না!’

তিনি আরও বলেন, অবশ্যই খালেদা জিয়ার মুক্তি দিতে হবে।

সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর