,

পপির পর পরীও!

news-image

বিনোদন ডেস্ক:
বিনোদনের অন্যতম মাধ্যম এখন অনলাইন। সিনেমা কিংবা টিভি নাটকের পাশাপাশি এখন কেবল অন্তর্জালকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে বিভিন্ন কনটেন্ট। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ইত্যাদি। পার্শ্ববর্তী দেশের অনেক তারকাই এই ওয়েব নির্ভর কনটেন্টে কাজ করছেন। তাদের মতো করে ঢালিউডের অভিনয়শিল্পীরাও ঝুঁকছেন এই জগতে।কদিন আগেই ওয়েব সিরিজে নাম লেখান ঢাকাই ছবির একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা পপি। অনন্য মামুনের পরিচালনায় ‘ইন্দুবালা’ নামক একটি সিরিজে অভিনয় করেছেন তিনি। এরইমধ্যে সিরিজটির পোস্টার প্রকাশ্যে এসেছে। যা দর্শকরাও পছন্দ করেছেন।

পপির ‘ইন্দুবালা’ মুক্তি পাওয়ার আগেই ঢাকাই ছবির আরেক নায়িকা নাম লেখালেন ওয়েব নির্ভর কনটেন্টে। তিনি পরীমনি। ঢালিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় ও সুদর্শনা নায়িকা তিনি। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। যার নাম ‘প্রীতি সমাচার’।‘মনপুরা’ ও ‘স্বপ্নজাল’ খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিত হবে ‘প্রীতি সমাচার’। দিন কয়েক আগেই সেলিমের সঙ্গে কাগজপত্রে চুক্তিবদ্ধ হন পরী। স্বল্পদৈর্ঘ্যটির ব্যাপ্তি হবে ৩০ থেকে ৩৫ মিনিট। এতে ‘প্রীতি’র ভূমিকায় অভিনয় করবেন পরীমনি।

গিয়াসউদ্দিন সেলিম জানান, এই স্বল্পদৈর্ঘ্যে পরীমনির চরিত্রটি একটি পত্রিকার অপরাধবিষয়ক প্রতিবেদকের। গল্পটি থ্রিলার ঢঙে এগোবে। রহস্যের জালে ঘেরা থাকবে দৃশ্যগুলো। মূল চরিত্রের জন্য পরীমনিকে উপযুক্ত মনে হয়েছে। সে নিজেকে ভাঙতে পারে।এদিকে পরীমনি জানিয়েছেন, গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় এর আগে ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করেছিলাম। যেটা আমার ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ছবি। সেই ছবির মাধ্যমেই আমি নিজেকে চিনেছি। এই স্বল্পদৈর্ঘ্য ছবির গল্পও আমার কাছে দারুণ লেগেছে। আশা করি ‘স্বপ্নজাল’-এর শুভ্রার মতো এবার ‘প্রীতি’ হয়ে সবার মন জয় করবো।

‘প্রীতি সমাচার’ নির্মিত হবে ডিজিটাল প্ল্যাটফর্ম বায়স্কোপ অরজিনালসের প্রযোজনায়। তাদের স্ট্রিমিং সাইটেই দেখা যাবে এটি। আগামী ৯ থেকে ১২ নভেম্বর ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হবে স্বল্পদৈর্ঘ্যটি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর