,

সিনেমার প্রচারে ক্রিকেট ম্যাচ!

news-image

বিনোদন ডেস্ক:
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সিনেমার প্রচারণায় নতুনত্ব আসছে। এদেশের সিনেমাগুলোর ক্ষেত্রেও এখন দেখা যায়, মুক্তির আগে দর্শককে আকৃষ্ট করার জন্য অনেক ব্যতিক্রম উদ্যোগ নেয়া হয়। কিছু দিন আগেই বহুল আলোচিত ‘দেবী’ ছবির প্রচারণায় অনেক আকর্ষণীয় পদক্ষেপ নেয় এর টিম।এবার সিনেমার প্রচারণার জন্য ক্রিকেট ম্যাচের আয়োজন করছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও কেআইচকে প্রোডাকশন। তাদের প্রযোজিত ‘দহন’ ও ‘মিস্টার বাংলাদেশ’ সিনেমা দুটির শিল্পী ও কলাকুশলীদের নিয়ে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।

জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ‘দহন’ বনাম ‘মিস্টার বাংলাদেশ’ টিমের খেলা অনুষ্ঠিত হবে। মাঠের জন্য মিরপুর ইনডোর স্টেডিয়ামের সঙ্গে কথা বলা হয়েছে। তবে সেটা এখনো চূড়ান্ত নয়। মাঠ পরিবর্তন হতে পারে। তবে ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে এটা নিশ্চিত।এদিকে ‘মিস্টার বাংলাদেশ’ ছবির প্রযোজক খিজির হায়াত খান জানিয়েছেন, সিনেমার প্রচারণার জন্য এমন উদ্যোগ আগে দেখা যায়নি। আমরা চাই, আমাদের সিনেমার আবেদন সর্বোচ্চ সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে। আশা করি সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো।

‘দহন’ বনাম ‘মিস্টার বাংলাদেশ’ ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০-১০ মোট ওভারে। নায়ক-নায়িকাসহ ছবি দুটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই এই আয়োজনে উপস্থিত থাকবেন।উল্লেখ্য, ‘দহন’ ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এছাড়াও আছেন জাকিয়া বারী মম, শিমুল খান প্রমুখ। এটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

অন্যদিকে ‘মিস্টার বাংলাদেশ’ পরিচালনা করেছেন আবু আকতারুল ইমান। ছবিটিতে অভিনয় করেছেন ‘জাগো’ সিনেমার পরিচালক খিজির হায়াত খান। এছাড়াও আছেন শানারেই দেবী শানুর, সোলাইমান সুখন ও শামীম হাসান সরকার। ছবিটি প্রযোজনাও করেছেন খিজির হায়াত খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর