,

আজ ভুলেননি ড. কামাল!

news-image

এর আগের ঐক্যফ্রন্টের বেশ কয়েকটি সমাবেশে খালেদা জিয়ার মুক্তির দাবি জানাতে ভুলে গিয়েছিলেন ড. কামাল হোসেন। বিষয়টি মঞ্চেই তাকে স্মরণ করিয়ে দেন বিএনপি নেতারা। তবে বুধবারের সমাবেশে আর ভুল হয়নি তার। এদিন সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্যের শুরুর দিকে তিনি বলেন, আজ‌কে শুরু‌তেই বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি জানা‌চ্ছি।মঙ্গলবার বি‌কে‌লে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যা‌নে সরকা‌রের পদত্যাগ, ‌নি‌রপেক্ষ সরকা‌রের অধী‌নে অবাধ, সুষ্ঠু নির্বাচন, বিএন‌পি চেয়ারপার্সন বেগম জিয়াসহ সকল রাজবন্দী‌দের মু‌ক্তি তথা ৭ দফা দা‌বি আদা‌য়ের ল‌ক্ষে জাতীয় ঐক্যফ্র‌ন্টের জনসভায় তিনি এই দা‌বি জানান।

ড. কামাল ব‌লেন, আজ‌কে অভিনন্দন জানাই, আপনারা অনেক বাধা বিপ‌ত্তি পার ক‌রে এখা‌নে এসেছেন। আপনারা এদেশের মা‌লিক হি‌সে‌বে এখা‌নে এসেছেন। সং‌বিধা‌নে স্পষ্ট লেখা আছে জনগণ দে‌শের মা‌লিক।এদেশে যা হ‌চ্ছে তা মে‌নে নেয়া যায় না। আজ‌কে যেভা‌বে দে‌শে আইনের শাসন অনুপ‌স্থিত। যা‌কে তা‌কে জে‌লে নেয়া হ‌চ্ছে।সরকা‌রের সমা‌লোচনা ক‌রে তি‌নি ব‌লেন, এরা গণতন্ত্র মা‌নে না। এটা হয় না যে সরকারি দল আই‌নের উর্ধ্বে , আর বি‌রোধী দলের নেতাকর্মী‌দের হয়রা‌নির শিকার হ‌তে হয়। স্বাধীন বাংলা‌দে‌শে এটা বন্ধ হ‌তে হ‌বে। সরকার য‌দি নির্বা‌চিত সরকার হয় তাহ‌লে এটা কর‌তে পা‌রে না, আর এই সরকার তো অনির্বাচিত সরকার।

তি‌নি আরো ব‌লেন, এই সরকা‌রের কথায় এক পয়সাও দাম নেই। এই সরকার সং‌বিধান ১৬ আনা উপেক্ষো ক‌রে ক্ষমতার অপব্যবহার কর‌ছে। আমা‌দের তাদের বিরু‌দ্ধে শক্তভা‌বে দাড়া‌তে হ‌বে। ‌একটা জি‌নিস প্রমাণ ক‌রে‌ছি বাধা বিপ‌ত্তি মানুষ মে‌নে নেয় না। ঐক্যবদ্ধ হ‌য়ে‌ছি সুষ্ঠু নির্বাচ‌নের জন্য। আপনা‌দের ভো‌টা‌ধিকা‌রের পাহাড়া দি‌তে হ‌বে। সুষ্ঠু ভোট, সুষ্ঠু নির্বাচন না হ‌লে দে‌শে স্বাধীনতা থা‌কে না। স্বাধীনতার লক্ষ ছিল দে‌শের মা‌লিক জনগণ, এটা বুঝ‌তে হ‌বে।

তিনি বলেন, আমরা দেশব্যাপী জনসভা কর‌বো। আমা‌দের যে প্রাপ্য সেটা ফি‌রে পা‌বো, আমা‌দের অধিকার আমরা ফি‌রে পা‌বো। এদেশের মা‌লিক জনগণ, জনগণ জে‌গে‌ছে। সূত্র: বিডি-জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর