,

আবারও ডা. জাফরুল্লাহ’র ফোনালাপ ফাঁস (অডিও)

news-image

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহর আরও একটি অডিও ফাঁস হয়েছে। সাভারে গণবিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনাকে পুঁজি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার ষড়যন্ত্র উঠে আসে ওই ফোনালাপে। গণবিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা বাবুর সঙ্গে ফোনালাপে পরিকল্পিতভাবে নারী শিক্ষার্থীদের ওপর হামলা করে সরকারকে দায়ী করার চেষ্টার ষড়যন্ত্র বেরিয়ে এসেছে ফাঁস হওয়া ওই অডিওতে।গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গণবিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে বলেন, ‘ভালো করে একটু ধাওয়া দিয়েন। ২০ জন ছাত্র রাখো ভালো করে খাওয়া দাওয়া করো। এখন একটু এগ্রসেভ হও। না হলে বদমায়েশি থামাতে পারবো না। এখন একমাত্র পথ হচ্ছে ওরা এক কদম বাড়লে আমাদের ২ কদম বাড়তে হবে।

গণবিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্তুজা আলী বলেন, ‘জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে একটা নিপীড়নবিরোধী মানববন্ধন আছে। সেখানে আমাদের ছেলে মেয়েরাও যাবে।’
এরপর ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘হ্যা, জাহাঙ্গীর নগরে প্রবেশ করাতে পারলে অনেক লাভ হবে।’গণবিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্তুজা আলী বলেন, ‘পুলিশকে আজ বলেছি বিদেশি যে মেয়েগুলো আসছে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, শুনেছি ইন্ডিয়ান মেয়েরা পিছিয়ে আসছে। ওরা কেনো পিছিয়ে আসবে। আমাদের ৫ হাজার ছাত্র আছে তার ভেতর থেকে ৫০ জনকে যদি আমরা ব্যবহার করতে পারি। কারণ মারপিট করতে ৫০ জনের বেশি ছাত্র লাগে না। মৌলভীকে ২টা মেয়েকে দিয়ে এখন নারী নির্যাতন কেস করায়ে দাও।’গণবিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্তুজা আলী বলেন, ‘হ্যা ৫০জন ছাত্রের এখন লিস্ট করা হয়েছে।
অডিও :

সূত্র:বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর