,

ফুটবলারের এ কেমন প্রতিশোধ ?

news-image

অবশেষে উম্মোচিত হলো ব্রাজিলিয়ান ফুটবলার ড্যানিয়েল কোরেয়ার হত্যা রহস্যে। খুনের ১০ দিনের মাথায় সাও পাওলো পুলিশ প্রাথমিকভাবে খুনের উদ্দেশ্য সম্পর্কে ধারণা পেয়েছে। গ্রেফতার হওয়া হত্যাকারী নিজেই হত্যার কথা স্বীকার করে আক ভিডও বার্তায় বলেছেন, আমার স্ত্রীকে ধর্ষণ করছিল, তাই খুন করেছি।’

গত ২৮ অগস্ট ২৪ বছর বয়সি ব্রাজিলিয়ান ফুটবলার ড্যানিয়েল কোরেয়ার গলা কাটা মৃতদেহ উদ্ধার হয় পারানার রাজধানী শহর কিউরিটিবার দক্ষিণ প্রান্তের একটি গ্রামীণ অঞ্চল থেকে। কেটে নেওয়া হয়েছিল তার যৌনাঙ্গও। ২০১৫ সালে সাও পাওলো এফসিতে যোগ দেওয়া মিডফিল্ডারকে চলতি বছরেই লিয়েনে দলে নিয়েছিল ব্রাজিলের দ্বিতীয় ডিভিশন ক্লাব সাও বেনতো।

খুনের তদন্তে নেমে সাউদার্ন পারানার পুলিশ ৩৮ বছর বয়সী এডিনসন ব্রিটস জুনিয়র নামক আক ব্যক্তিকে গ্রেফতার করে।অপরাধ স্বীকার করে নিয়ে সে জানিয়েছে, চোখের সামনে স্ত্রীকে ধর্ষিতা হতে দেখে সে ঠিক সেটাই করেছে, যেটা আর পাঁচজন পুরুষ করা স্বাভাবিক। এমন নৃশংস হত্যাকাণ্ডের পরও তার কোনো অনুতাপ নেই। তার স্ত্রী ক্রিশ্চিনা ব্রিটস ও কন্যাকেও গ্রেফতার করেছে পুলিশ।

এডিনসনের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাটি ঘটে তার মেয়ের ১৮ তম জন্মদিনের পার্টিতে। ড্যানিয়েল এডিনসনের বেডরুমের দরজা আটকে তার স্ত্রীকে ধর্ষণ করছিল। স্ত্রীর চিৎকার শুনে দরজা ভেঙে ঘরে ঢোকে এডিনসন। ঘটনার প্রতিক্রিয়ায় ওই মুহূর্তে কোরেয়াকে খুন করে সে।এডিনসন ধর্ষণের তত্ত্ব খাড়া করে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেও ক্রিশ্চিনার সঙ্গে কোরোয়ার পূর্ব সম্পর্ক ছিল বলে তার পরিচিতজনেরা জানিয়েছেন। সেই সূত্রে ড্যানিয়েলের সঙ্গে ক্রিশ্চিনার ঘনিষ্ট মুহূর্তের বেশ কিছু ছবিও হাতে এসেছে পুলিশের। এখন খতিয়ে দেখা হচ্ছে, কে সত্য বলছে আর কে মিথ্যা। তাহলেই জানা যাবে, সেদিন আসলে কী ঘটেছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর