,

সোহরাওয়ার্দীতে মঞ্চ মাতাচ্ছেন শিল্পীরা

news-image

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর ঐক্যপ্রক্রিয়ায় গড়ে ওঠা জাতীয় ঐক্যফ্রন্টের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা শুরু হবে মঙ্গলবার বিকালে।ইতোমধ্যে জনসভার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। রাজধানী ও আশপাশের জেলাগুলো থেকে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা জনসভাস্থলে আসতেও শুরু করেছেন।

এদিকে দুপুরের পর থেকে জনসভাস্থলে বিএনপির সংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক ও জাসাসের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খানও গান পরিবেশন করছেন।মনির খানের দেশাত্মবোধক ও দলীয় সঙ্গীতে মেতেছে সোহরাওয়ার্দীতে আসা নেতাকর্মীরা। এছাড়াও জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীনও গান পরিবেশন করছেন সোহরাওয়ার্দী উদ্যানে।‘সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি ও ৭ দফা দাবি আদায়’ করতে এ জনসভার আয়োজন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজকের সমাবেশ থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা আদায়ে তারা সরকারকে সময় বেঁধে দেবে।জোট সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, ৪৮ ঘণ্টার মধ্যে এসব দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেওয়া হতে পারে জনসভা থেকে। অন্যথায় হরতাল-অবরোধ-লংমার্চ-নির্বাচন কমিশন ঘেরাওর মতো কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হবে।জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে এই জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব,

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ এ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। প্রথমবারের মতো ঐক্যফ্রন্টের মঞ্চে উঠবেন কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর