,

শাহজালাল বিমানবন্দরে ৪০টি স্বর্ণের বার উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের সিট থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দার সদস্যরা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজি০৮৯ বিমান থেকে এ স্বর্ণ জব্দ করেন তারা।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে, বিজি০৮৯ বিমানে করে স্বর্ণ চোরাচালান হবে। তবে কোন যাত্রীর কাছে পাওয়া যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না জানায় গোয়েন্দা দল বোর্ডিং ব্রিজসহ গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। পরে বিমান তল্লাশি করে ২৫/এ নম্বর সিট থেকে স্বর্ণের ৪০টি বার উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণের ওজন ৪ কেজি ৬৫২ গ্রাম ।

তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের মোট মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর