,

আফগানিস্তানে তালেবান হামলায় ১৩ সেনা নিহত

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে সেনা ও পুলিশের যৌথ চেক পয়েন্টে তালেবানদের হামলায় ১৩ সদস্য নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও চার সেনাসদস্য। গতকাল সোমবার সকালে পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীতে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

গজনীর প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আরিফ নূরী হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবারের হামলায় নিহতদের মধ্যে সাতজন সেনাসদস্য, আর বাকি ছয়জন পুলিশ সদস্য।

তিন ঘণ্টার লড়াইয়ে ছয় তালেবান সদস্যও নিহত হয়েছে। এ ছাড়া সরকারি বাহিনীর হামলায় ১০ তালেবান সদস্য আহত হয়েছে বলেও জানান আরিফ নূরী।

এদিকে এক বিবৃতিতে তালেবানের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে।

আফগানিস্তানের ৩৪ প্রদেশের মধ্যে গজনী একমাত্র প্রদেশ যেখানে নিরাপত্তাজনিত কারণে গত অক্টোবরে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর