,

লিটনের পর ফিরে গেলেন মুমিনুল (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : কাইল জার্ভিস ভীষণ হতাশ! ইমরুল কায়েসকে প্রায় আউট করেই ফেলেছিলেন! কিন্তু প্রথম ও দ্বিতীয় স্লিপে দাঁড়ানো হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলরের ফাঁক গলে বল চলে যায় সীমানার বাইরে। ইমরুল চারটি রান পেয়েছেন, কিন্তু যে শট খেলে বাউন্ডারি পেলেন, সেটিতে খুশি হওয়ার কিছু নেই। যখন পাড়ি দিতে হবে কঠিন পথ, কেন এমন ঝুঁকি নেওয়া?

ইমরুলকে বেঁচে যেতে দেখেও শিখতে পারেননি লিটন দাস। সিকান্দার রাজাকে অহেতুক পুল করতে গিয়ে এলবিডব্লু হলেন লিটন (২৩)। বলটা যে উচ্চতায় ছিল, ‘মিসিং উইকেটে’ ভেবে আম্পায়ার অবশ্য শুরুতে আউট দেননি। লিটন আউট হয়েছেন জিম্বাবুয়ে রিভিউ নেওয়ায়। আর এতে ভেঙেছে ৫৬ রানের ওপেনিং জুটি।

লিটন আউট হওয়ার পর বেশিক্ষন দাড়াতে পারেনি মুমিনুল হকও। ১৩ বলে ৯ রান করে জার্ভিসের বলে বোল্ড হয়ে ফিরে যান। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৬৯/২।

সিলেটের আবহাওয়া আজ মেঘলা। মাঝেমধ্যে অবশ্য রোদ উঠছে। আবার সেটি হারিয়ে যাচ্ছে মেঘের আড়ালে। বাংলাদেশের জয়ের আশা যেন হতাশার মেঘে আড়াল না হয় সে লক্ষ্যেই দিনটা শুরু করেন দুই ওপেনার ইমরুল ও লিটন। ৩২১ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশের শুরুটাও মন্দ নয়। ৭ ইনিংস পর বাংলাদেশের ওপেনিং জুটি ৫০ পেরিয়েছে। গত জানুয়ারির পর যে তিনটি টেস্ট খেলেছে বাংলাদেশ কোনোটিতেই শুরু ভালো হয়নি। সে তুলনায় ৫৬ রানের ওপেনিং জুটি ভালো বলতে হবে। কিন্তু এই ভালোটা আরও ভালো হতে পারত, যদি লিটন অপ্রয়োজনীয় শট খেলে আউট না হতেন। রেকর্ড লক্ষ্য তাড়া করতে নামা ব্যাটসম্যানরা যদি এভাবে ঝুঁকি নিতে থাকেন, সিলেট টেস্ট স্মরণীয় রাখা কঠিনই হবে বাংলাদেশের।

https://www.youtube.com/watch?v=noqvcuG-Ca8

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর