,

কাঁচা না পাকা কোন কলা বেশি উপকারী?

news-image

অনলাইন ডেস্ক : কলা সব সময়ের জন্য স্বাস্থ্যকর একটি খাবার। এটি সারা বছরই পাওয়া যায়।কলা কাঁচা কিংবা পাকা যাই হোক না কেন দুটিরই আলাদা পুষ্টিগুণ রয়েছে। একেকটা একেকরকম কাজ করে। কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে।

পাকা কলায় যেসব বৈশিষ্ট্য রয়েছে-

১. এটি অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ

২. এতে প্রাকৃতিক চিনি যেমন-ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং সু্ক্রোজ রয়েছে

৩. এটা সহজে হজম করা যায়

৪. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

৫. পাকা কলা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। সেই সঙ্গে এটি হৃদরোগের জন্যও উপকারী।

কিছু নেতিবাচক ব্যাপারও আছে পাকা কলায়। এতে উচ্চ পরিমাণে গ্লাইসিমিক ইনডেক্স থাকায় এটি ডায়াবেটিস রোগীদের বেশি খাওয়া ঠিক নয়।কলা যত বেশি পাকা হবে এতে সুগারের পরিমাণও তত বাড়বে।

এমনিতে কাঁচা কলা তরকারী হিসাবেই খাওয়া হয়। এর বেশ কিছু পুষ্টিগুণ আছে। যেমন-

১. এটি ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী।

২. এতে থাকা প্রবায়োটিক ব্যাকটেরিয়া স্বাস্থ্যের উন্নতি করে।

৩. ডায়রিয়া রোগীদের জন্য এটি বেশ কার্যকরী।

৪. কাঁচা কলায় নানা ধরনের পুষ্টি উপাদান থাকে। বিশেষ করে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়।

কাঁচা কলা খেলে কিছু সমস্যাও হয় অনেকের। এতে খুব কম পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কেউ কেউ এটি খেলে হজমের সমস্যায় ভোগে। কারও কারও আবার গ্যাসেরও সমস্যা দেখা দেয়। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর