,

যেসব রোগ দূর করে জবাফুল

news-image

অনলাইন ডেস্ক : প্রকৃতিতে সবই আছে। যদি তা আমাদের সমস্যা দেয়, তবে সমাধানও এর ভেতর আছে। আমাদের প্রকৃতিতে অসাধারণ সব গাছ, বিস্ময়কর ফুল ও ফল আছে; জবা গাছ তাদের অন্যতম। মূলত লাল রঙের হয় জবা, তবে অন্য রঙেরও অনেক জবা আছে। রক্তজবা বিভ্ন্নি ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয়। ঘর সাজাতেও জবাফুল ব্যবহৃত হয়।

কিন্তু জবা শুধু সৌন্দর্য বর্ধনই করে না, এটি অনেক উপকারী, অনেক ক্ষতিকর রোগ থেকে আমাদের দূরে রাখে।

জবা গাছ প্রায় সবখানেই দেখা যায়। সাধারণত বাড়ির উঠানে জবা গাছ লাগানো হয়। এই সহজসাধ্য গাছটির রয়েছে অসাধারণ গুণ। খাদ্য হিসেবে ব্যবহার ছাড়াও এর রয়েছে ঔষধি গুণ। জবা থেকে চা উৎপাদন করা হয় এবং তা আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

সুস্বাস্থ্যে জবাফুলের উপকারিতা

* এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে

* কিডনিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে

* রক্তচাপ ব্যবস্থাপনায় সাহায্য করে

* এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান

* মাসিকজনিত ব্যথা থেকে মুক্তি দেয়

* ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে

* ওজন কমাতে সাহায্য করে

* হজমে সহায়তা করে

* দ্রুত বার্ধক্য রোধে সহায়তা করে

জবাফুলের চা এর পুষ্টিগুণের কারণে খুব জনপ্রিয়। এই চা অনেক রোগ থেকে মুক্তি দিতে পারে। সেই চা উচ্চ পুষ্টিগুণসমৃদ্ধ পানীয়, যাতে খুব কম ক্যালোরি থাকে আর সম্পূর্ণ ক্যাফেইন মুক্ত।

জবাফুল ত্বক ও চুলের স্বাস্থ্যেও বেশ উপকারী। চুলপড়া বন্ধ করতে চাইলে গরম পানিতে জবাফুল দিয়ে সেই পানি দিয়ে চুল ধুতে হবে। এতে চুলপড়া কমে যাবে।

জবাফুল মুখ থেকে ব্রণ দূর করে। যদি মুখে প্রচুর ব্রণ থাকে, তাহলে মধুর সঙ্গে জবাফুলের পেস্ট ত্বকে লাগালে ব্রণ দূর হয়ে যাবে। সূত্র : আজ কি খবর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর