,

যানজট সৃষ্টির অভিযোগে রাভিনার বিরুদ্ধে মামলা

news-image

বিনোদন ডেস্ক : ট্রাফিক আইন ভঙ্গ ও যানজট সৃষ্টির অভিযোগে বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মাসে রাভিনা ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর যান। মামলায় অভিযোগ করা হয়েছে, সে সময় তিনি সড়কে যানজট সৃষ্টি করেছিলেন।

মামলার বাদী অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা বলেন, বিহার শহর পরিদর্শনকালে গত ১২ অক্টোবর অভিনেত্রী রাভিনা ট্যান্ডন ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। মুজাফফপুরের মোহাম্মদপুর পুলিশ স্টেশনকে অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম দীপক কুমার।

সুধীর কুমার ওঝা বলেন, গত ১২ অক্টোবর প্রণব কুমার ও তাঁর ছেলে উমেশ সিংয়ের একটি হোটেল উদ্বোধন করতে যান বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। এ উপলক্ষে একটি পার্টিরও আয়োজন করা হয়। তাঁর অভিযোগ, রাভিনার অনুষ্ঠানের জন্য সেখানে দীর্ঘ যানজট সৃষ্টি হয় আর তা ছিল দীর্ঘ সময় ধরে।

মামলার আরজিতে সুধীর বলেন, ভারতীয় দণ্ডবিধির ১৫৬ (৩) ধারা অনুযায়ী যেন তাঁর আরজি গ্রহণ করা হয় এবং তিনজনের বিরুদ্ধে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।

এ ব্যাপারে এখনো রাভিনা ট্যান্ডনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র : ইন্ডিয়া টিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর