,

ঢাকায়বৃষ্টি, দমকা হাওয়া

news-image

নিউজ ডেস্ক : পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণের ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে।

সোমবার (০৫ নভেম্বর) সন্ধ্যার পর হঠাৎ করেই দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয় রাজধানী ঢাকায়। রাজধানীর বারিধারা, কুড়িল এলাকায় বৃষ্টিপাত হয়েছে। এতে স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী। কারণ এতে ধুলোবালি থেকে মুক্তি পেয়েছেন নগরের মানুষ। তবে বেশিরভাগ স্থানে ধুলোঝড়ের কবলে পড়তে হয়েছে নগরবাসীকে। গুলিস্তান, ফার্মগেট, মিরপুর এলাকায় ধুলিঝড়ের কবলে পড়েছেন বাইরে থাকা লোকজন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণের ফলে ঢাকা, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, সৈয়দপুর অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি হচ্ছে। ঢাকায় খানিকটা দমকা হাওয়া বয়ে যাচ্ছে।

তিনি বলেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এই সময়ে এমন বৃষ্টিপাত হয় এবং ক্ষণস্থায়ী।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

কিশোরগঞ্জ জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর