,

আমি এখনও বাংলাদেশকে অর্ডিনারি দল বলব: শেবাগ

news-image

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পরিণত হয়েছে বাংলাদেশ দল। তবে টেস্ট ক্রিকেটের আভিজাত্যের ফর্মেটে সেভাবে উন্নতি করতে পারেনি টাইগাররা।

সবশেষ এশিয়া কাপে দুর্দান্ত খেলে আসা বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলার পরও টেস্টে সেই বিবর্ণ বাংলাদেশ দল।

দুই ম্যাচ সিরিজের প্রথম খেলায় সিলেটে, জিম্বাবুয়ের করা ২৮২ রানের জবাবে প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এমন অবস্থা দেখে আবারও খোঁচা দিয়েছেন ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেবাগ।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৩ রানে অলআউট হওয়ার পর শেবাগ বলেন, ‘আমি এখনও বাংলাদেশকে অর্ডিনারি দল বলব। হয়তো তারা যে কোনো স্থানেই জিততে পারে; কিন্তু এই জয়ের জন্য অনেকগুলো বিষয় তাদের পক্ষে থাকতে হয়। যেমন: টস, প্রতিপক্ষের কোয়ালিটি, ভেন্যু, পিচ ইত্যাদি। আমার মতে এখনও তারা একটি অর্ডিনারি দলই।’

উল্লেখ্য, ২০১০ সালে বাংলাদেশ সফরে আসার আগে এক সংবাদ সম্মেলনে ভারতীয় এই ওপেনার বলেছিলেন, ‘বাংলাদেশ একটি অর্ডিনারি দল, যারা ভারতের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য রাখে না। তারা হয়তো ওয়ানডেতে চমক দেখাতে পারে, তবে সাদা পোশাকে কখনই নয়।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর