,

দেবের ছেঁড়া জিনস সেলাই করে দিলেন ঊষা উত্থুপ!

news-image

অনলাইন ডেস্ক : একেবারে দুষ্টু ভাইয়ের বড় বোন আর কি! আর সেই ভাইয়ের ছেঁড়া জিনস্-এর প্যান্ট সেলাই করে দিলেন বোন। নিজের হাতে সেলাই করার সেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল। তবে ছেঁড়া বলাটা বোধহয় একটু বাড়া-বাড়ি হবে। তার থেকে বলা ভালো ফ্যাশন দুনিয়ার কাছে যা ‘ট্রেন্ডি টর্ন জিনস্’ নামেই পরিচিত।

সোমবার একটি অনুষ্ঠানে সেই টর্ন জিনস্ প্যান্টই পরেছিলেন বাংলা ছবির সুপারস্টার দীপক অধিকারী (দেব)। সেটা পড়ে সঙ্গীত শিল্পী উষা উত্থুপের সামনে ঘোরাঘুরি করছিলেন তিনি। আর তা চোখে পড়তেই সকলের সামনেই নিজের ব্যাগ থেকে সুঁচ বের করেন উষা উত্থুপ। দেবকে বলেন চেয়ারের ওপর পা রাখতে, এরপর সুঁচ-সুতা দিয়ে দেবের হাঁটুর কাছে ছেঁড়া অংশটি সেলাই করা শুরু করেন ঊষা উত্থুপ। দেবও বাধ্য ভাইয়ের মতো বোনের আদেশ মতো কাজ করে গেলেন। ওই ঘটনার পরই দেবও জানিয়ে দেন আর যাই হোক ঊষা দি’র কাছে ভুল করেও আর টর্ন জিনস্ পরবেন না তিনি।

পরে দেব নিজের ফেসবুকে ওই ঘটনার ভিডিওটি শেয়ার করে দেন। সেখানে লেখেন ‘গত রাতে এই ঘটনাটি ঘটেছে..একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এবং কিংবদন্তী সঙ্গীত শিল্পী উষা দি’র সাথে দেখা হয় এবং আমার ছেঁড়া জিনস প্যান্ট দেখে তিনি যেটা করেছেন..কথা দিচ্ছি, এরপর ঊষা উত্থুপের সামনে আর টর্ন জিনস্ পরবো না..অনেক ভালোবাসা।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর